
সোনারগাঁ সংবাদদাতা:-
বাংলাদেশ প্রেস ক্লাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির ইফতার ও দোয়া মাহফিল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের বিভাগীয়, জেলা, উপজেলা কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৭ মার্চ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় শিকদার ডাইন রেস্টুরেন্টে সংগঠনের সদস্য সচিব উজ্জ্বল হোসেন মাসুমের সঞ্চালনায়, উদ্যোক্তা ও আহবায়ক ফাহাদুল ইসলামের সভাপতিত্বে,
সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, গাজী মোবারক হোসেন, দৈনিক জনবানী পত্রিকার স্টাফ রিপোর্টার ও ডিইউজের নির্বাহী সদস্য, সাংবাদিক রাজু আহমেদ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনির হোসেন, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আব্দুল করিম , দৈনিক দপ্তর বার্তার ও এস টিভির স্টাফ রিপোর্টার, ময়নাল হোসেন, দৈনিক যূগান্ডর পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি মুক্তার হোসেন আজাদ, সদস্য ইব্রাহিম সুমন, দৈনিক যায়যায় দিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি কামরুজ্জামান রানা, সোনারগাঁ টাইমসের সম্পাদক হাজী শাহজালাল, চ্যানেল a1 এর সহ-সম্পাদক, আক্তার হোসেন, সাংবাদিক ও ব্লগার মো: মিঠু, প্রবাসী বিল্লাল হোসেন, সমাজ সেবক রাজিবুল হাসান সহ সোনারগাঁ উপজেলা বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের এই উদ্যোগ ও আয়োজন কে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশের অঙ্গসংগঠনের ইফতার মাহফিল আয়োজনের ধারাবাহিকতায় সোনারগাঁও উপজেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁদে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের স্বার্থে সংবাদ পরিবেশন করব। কোন প্রতিহিংসার সাংবাদিকতা আমরা যেন না করি। এ ইফতার ও দোয়া মাহফিলে আমরা সকলে সকলের জন্য দোয়া করব যেন মহান আল্লাহ তায়ালা রমজানের পূর্ণতা আমাদের কে উপহার দেন। পবিত্র রমজানের শেষের ধারপ্রান্তে মহান আল্লাহ যেন আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে নাজাত দান করেন।