1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

নেত্রকোণা জেলায় সড়ক দুর্ঘটনায় এক ফটো সাংবাদিক নিহত, আহত দুই জন।

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক নিহত ও জেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে শহরের রাজুর বাজারে হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এক সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা আক্তার নিহত ও জেলা প্রতিনিধি ফেরদৌসী আক্তার গুরুতর আহত হয়েছেন।
নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হচ্ছে- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) এবং দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২)। তারা আলোর জগত নামে একটি পত্রিকায় সাংবাদিক স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করত বলে জানায় স্বজনরা।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক জানান, আজ ভোর পাঁচটার দিকে উল্লেখিত দুই সাংবাদিক একটি ভাড়া মোটরসাইকেল যোগে একটি পিকআপ ভ্যান এর পিছনে পিছনে ঠাকুরাকোনা থেকে নেত্রকোণা আসছিলো। রাজুর বাজারে পৌঁছলে পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিকদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে ফেরদৌসী আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল চালক জনিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park