1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে নিঁখোজ দুই সহোদয় ভাই উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

নিখোঁজ দুই সহোদর ভাই কে উদ্ধার। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৪৫ দিন পর উদ্ধার করেন সোনারগাঁ থানা পুলিশ। গত ১৯ জুন (বুধবার)  রাতে চট্টগ্রাম  মহানগরীর হালিশহর ও খূলশী থেকে আপন পিতার বসত বাড়ি থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৫ মে নিখোঁজ হওয়ার পর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, তারই ধারাবাহিকতায়  পুলিশ নিখোঁজদের খোঁজে অভিযান শুরু করে।  তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯ জুন বুধবার রাতে  এস আই ইমরানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামে ভোজপুর থানা এলাকায়  অভিযান পরিচালনা করে ভিকটিমের জন্মদাতা পিতার বসত বাড়ি থেকে তাদের দুইজনকে উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার এসআই ইমরান জানান, সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের  ছাত্র রাফি (১৪) ও রাফাত (১২) ঐ এলাকার দ্বীন ইসলামের ভাড়াটিয়া বাড়ির আখি আক্তারের ছেলে। সৎ বাবার অত্যাচার ও দূর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে মাকে না জানিয়ে নিজের আপন পিতার সন্ধানে চট্টগ্রামে পাড়ি দেয়। চট্টগ্রামের ভোজপুর থানা এলাকায় নিজের পিতার কাছে আশ্রয় নেওয়া রাফি ও রাফাত কে উদ্ধার করা হয়।   এ ছাড়াও তিনি   আরও জানান, আইনি জটিলতার কারণে তার সৎ পিতা ও নিজ মায়ের কাছে সোপর্দ না করে আদালতে পাঠানো হয়।  আদালতের নির্দেশ অনুযায়ী দুই ভাইকে সোপর্দ  করা হবে।

এ দিকে সোনারগাঁ থানা পুলিশের এসআই ইমরানের বিচক্ষণতা ও সাহসিকতার প্রশংসা করেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এসআই ইমরান সহ তার ফোর্সদের  প্রশংসায় করেন।

এ বিষয়ে, নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  বিল্লাল শেখ জানান, কথিত বাবার অশালীন আচরণ, অত্যাচার ও লেখাপড়ার ভরণ পোষণ না চালানোর কারণে বিরক্ত হয়ে নিজের পিতার সন্ধানে চট্টগ্রাম পাড়ি দেয়। সেখান থেকে এ উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park