1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁওয়ে বিজয়ের হাসি হাসলেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;-

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ১৩১ কেন্দ্রের ফলাফলে আবদুল্লাহ আল কায়সার নৌকা প্রতীকে ১,১২,৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি লাঙ্গল প্রতীকে লিয়াকত হোসেন খোকা ৩৫,৮১১ ভোট পেয়েছেন। ৭৬,৯৯৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার। রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ের পর আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ফেসবুক স্ট্যাটাসে সোনারগাঁ বাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে  ধন্যবাদ জানান এবং বলেন এ জয় সোনারগাঁওবাসীর জয়। এছাড়া নেতা কর্মীদের সকল ধরনের (পটকা, আতশবাজী এবং গান-বাজনা) সহ আনন্দ মিছিল করতে নিষেধ করেন।

এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এইচএম মাসুদ দুলালের ঈগল প্রতিক পেয়েছে ২১৪ ভোট, বিএনএম ওয়ালিউর রহমান খাঁন নোঙ্গর প্রতিকে পেয়েছেন ২৬৬ ভোট, বিকল্পধারা নারায়ণ দাস কুলা প্রতিক পেয়েছেন ১৯১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসলাম হোসাইন একতারা প্রতিকে পেয়েছেন ৭২৫ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন ১৩৬ ভোট ও তরিকত ফেডারেশনের মুজিবুর রহমান মানিক ফুলের মালা পেয়েছেন ২৮৯ ভোট।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৭৭১। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park