1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার ২৫’শে আগস্ট বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমিজ মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমিজ উদ্দিনসহ মানিকগঞ্জের ৪০-৫০ জনের একটি দল বাসযোগে মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ উদ্দিনসহ আরও জয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে রমিজ উদ্দিন স্রোতের টানে পানিতে তলিয়ে যান।

এসময় সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টায় তার মরদেহ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park