1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই বললেন; লিয়াকত হোসেন খোকা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:

নারায়ণগঞ্জের-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি এখনো সারা দেশে ঐক্যবদ্ধ আছে।

তাদের শক্ত হাতে দমন করতে হবে। জাতীয় পার্টি এক এবং অভিন্ন। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। আপনারা গুজবে কান দেবেন না । 

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত বারদী, সাদীপুর, নোয়াগাঁও, জামপুর ও সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা হাজি জাবেদ রায়হান, লায়ন তোফাজ্জল হোসেন, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন হোসেন মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চনু, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি মনির মেম্বার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সবুর, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মোবারক হোসেন, শ্যামল সিকদার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হারুন অর রশিদ মেম্বার, নুরে আলম শাহিন মেম্বার, আলী জাহান মেম্বার, জাতীয় যুবসংহতির সোনারগাঁও উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী, সানাউল্লাহ মেম্বার,

মিলন মেম্বার, নাসির উদ্দীন মেম্বার, আলী আকবর মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, তাইজুল ইসলাম মেম্বার, মাইনুদ্দিন মেম্বার, রিয়াজ ফকির মেম্বার, সাকিব হাসান মেম্বার, জহিরুল ইসলাম মেম্বার, মনির মেম্বার, আবুল কালম মেম্বার, ফারুক মানান মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, শহিদ বাদশা মেম্বার, ফজলুল হক মেম্বার, শিল্পী মেম্বার, মহিলা পার্টির নেত্রী মিসেস নাসরিন আক্তার পান্না, আবুল কাসেম মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, আমীর আলী মেম্বার, সানোয়ারা বেগম মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, আনোয়ার হোসেন আনু, আবু তাহের ফকির, শাহীন মোল্লা, আনিসুজ্জামান আনিস, রমজান আলী, আ. আউয়াল মেম্বার, মতিউর রহমান মতি মেম্বার প্রমূখ।

মতবিনিময়সভায় এমপি লিয়াকত হোসেন খোকা আরও বলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সারা দেশে পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছে। আজকে সোনারগাঁও উপজেলায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী হয়েছে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সোনারগাঁওয়ে শক্তিশালী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। নারায়ণগঞ্জ থেকে মেসি, ম্যারাডোনারা সোনারগাঁওয়ে এসে বড় বড় বক্তৃতা দেয়। লাঙলের বিরুদ্ধে কথা বলে। তাদের আমি চিনি। তাদের বিরুদ্ধে সময়মতো জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park