1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

ছিনতাই মামলায় সোনারগাঁ পৌর ছাত্রলীগ নেতা রবিন ও সাজু গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদক ছিনতাই মামলায় গ্রেফতার। সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজু মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার। গত রোববার মধ্য রাতে পৌরসভার রয়েল রির্সোটের সামনে থেকে তাদের কে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন পুলিশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ে অভিযোগে মামলা দায়ের করা হয় ।

রোববার বিকেলে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা ওই মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদী হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিন খাঁনের ছেলে। জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার রাইস গ্রামের বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো.সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকা যাওয়ার পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে র্যাব পরিচায়ে প্রাইভেটকারটি গতিরোধ করে।

পরে ওই ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ফোন গুলো ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাদের পরিচয় জানতে পেরে ঘটনার ১১দিন পরে গত রোববার ওই ব্যবসায়ী সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় থেকে তাদের গ্রেফতার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেফতা এর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যূতা ও হামলা ভাংচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park