1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

এড. বারী ভূঁইয়ার উপর হামলাকারী আসামী রবিন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৩ বার পঠিত

এন এম সুজন(বন্দর প্রতিনিধি):-

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বারী ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার এজহার ভুক্ত ৪ নং আসামী রবিউল ইসলাম ওরফে রবিন কে গ্রেফতার করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ফতুল্লা থানার মামলা নং ৮৯(৬)২৩, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি: এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো: আনোয়ার হোসেন ওরফে রাজিব পিতা মৃত সামসুদ্দিন প্রামানিক অ্যাসিসটেন্ট ম্যানেজার এইচআর “কে সি লিঙ্গজারি লি:” মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌ:মিস: নং – ৪০৭৩০/২৩ এ আগাম জামিনের আবেদন করলে মহামান্য উচ্চ আদালত ১০/৭/২০২৩ ইং তারিখের আদেশে ৬ সপ্তাহের মধ্যে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আত্মসমর্পণের নির্দেশ দিলে উক্ত আদেশ অমান্য করায় বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামী নজরুল ইসলাম সরকার, আনোয়ার হোসেন ওরফে রাজিব, সাকিব ইসলাম ওরফে সাকিব, রবিউল ইসলাম ওরফে রবিন, নাঈম ওরফে সাজ্জাত হোসেন, সানজিদ ওরফে রায়হান ইসলাম, ডালিয়া ওরফে নুসরাত জাহান এর বিরুদ্ধে গত ২১/৮/২০২৩ ইং তারিখে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করার আদেশ দেন।

আসামী আনোয়ার হোসেন ওরফে রাজিবকে এসআই সিরাজ গ্রেফতার করতে গেলে চিফ অপারেটিং অফিসার জনাব রাসেল গ্রেফতারে অসহযোগিতা করার কারণে রাজিব কৌশলে পালিয়ে গেলেও এসআই সিরাজ পরবর্তীতে আসামী রবিউল ইসলাম ওরফে রবিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীগণ পলাতক আছে।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বারী ভূঁইয়া গত ৩০ শে জুন ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ফতুল্লা দক্ষিন কায়েমপুর নিজ বাসায় ফিরছিলেন। এসময় একই এলাকার আবু তাহের ও নজরুল ইসলাম সহ জ্ঞাত ৮/১০ জন মিলে বারী ভূঁইয়ার উপর্যুপরি হামলা চালিয়েছে।

এ ঘটনায় আহত বারী ভূঁইয়া বাদি হয়ে ৯ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park