1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

আপনাদের উদ্দেশ্য এমপি হওয়া, আমাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখা; ইঞ্জিঃ মাসুম

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বাংলার খবর ডেস্ক:
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১’শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং আইভী রহমান সহ সকল নিহত নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, শুধু আওয়ামী লীগের প্রার্থীই নারায়ণগঞ্জ-৩ আসনে প্রায় ১৫ জন। তবে রাজপথে কায়সার সমর্থক ছাড়া অন্য কাউকেই পাওয়া যায় না। এমনকি বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধেও না। তাই আপনাদের উদ্দেশ্য এমপি হওয়া বা পদ পাওয়া, আর আমরা রাজনীতি করি দেশনেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে আবারো আ’লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে ও দেশের উন্নতি করতে। তাছাড়া ইঞ্জিঃ মাসুম নবগঠিত ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নিয়েও সমালোচনা করেন।
সোমবার বিকেলে উপজেলার মোগরা পাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের পার্টি অফিসের সম্মুখে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগন বিএনপি জামায়াত জোট সরকারকে উদ্দেশ্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাছাড়া ভবিষ্যতে সকলে এক হয়ে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামসুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রধান বক্তা ছিলেন যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, উপজেলা ডিপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্রলীগের সাঃ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হুসাইন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park