1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ে বিএনপি’র দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের এ পর্যায়ে লাঠি সোঠা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৬ ডিসেম্বর  (সোমবার) সকাল ১১:২৫ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে।

আহতদে মধ্যে  রেজাউল করিম সমর্থিত থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম  ইয়াসিন নোবেলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে আজহারুল ইসলাম মান্নান সমর্থক যুবদল নেতা মামুন মোল্লা, ছাত্রদল নেতা রিফাত মোল্লা এবং মোবারক মোল্লা গুরুতর আহত  হয়েছেন। অন্যদিকে সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উৎসব পালন করছিলাম। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার জের ধরে উপজেলা গেটের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park