1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

সোনারগাঁয়ের আবারও কিশোর গ্যাংয়ের হামলা, ০১ জন আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

বাংলার কথা ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কিশোর অপরাধ যেন থামছেই না। একের পর এক অপরাধ করে যাচ্ছে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা।সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার দোকানে সামান্য ময়দা সেমাই না থাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে সন্ত্রাসী কিশোর গ্যাং বাহিনী। গত রবিবার সন্ধ্যায় বৈদ্যের বাজার লিমা স্টোর নামে এক মুদির দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় লিমা স্টোরের কর্ণধার আলী আজগর আহত হন

হামলার ঘটনায় সোনার গাঁ থানায় ভিকটিমের ছোট ভাই মাসুদ রানা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে

অভিযোগ থেকে জানা যায় যে, গত ১৬/০৬/২০২৪ ইং তারিখ রবিবার সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের সদস্য রাতুল, ফয়সাল, ইরফান, রতন, সজীব, (ওরফে পাগলা সজীব) সহ আরও অজ্ঞাতনামা / জন লামিয়া স্টোরের মালিক আলী আজগরের কাছে আটা ,ময়দা সেমাই কিনতে আসে। কিন্তু তার দোকানে ময়দা সেমাই না থাকায় তাকে বিভিন্ন কটু কথা ভৎসনা করতে থাকে। লামিয়া স্টোরের মালিক তাকে বকা দেওয়ার কারণ জানতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্য তাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে রাতুল তার সহকারীরাও দোকান মালিকের উপর চড়াও হয় এবং দোকানীকে মারধর করতে থাকে।

এতে করে আলী আজগরের শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়। পরে রাতুল দোকানের ক্যাশ থেকে নগত প্রায় ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও ফয়সাল আলী আজগরের হাতে থাকা একটি অপো ব্যান্ডের মোবাইল সেট নিয়ে যায়। যাওয়া সময় থানা পুলিশ করলে ভিকটিমকে মেরে মেঘনা নদীতে ফেলে দিবে বলে হুমকি প্রদান করে।

বিষয়ে রাতুলের মোবাইল ফোনে ফোন করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য এই কিশোর গ্যাংয়ের সদস্যরা কিছু দিন আগে বিডি ক্লিনের এক নারী সদস্যকে ইভটিজিং করে পরে তাদের কে পিটিয়ে রক্তাক্ত জখম করে বিষয়ে থানায় একটি মামলা চলমান রয়েছে। কিশোর গ্যাংয়ের বারে বারে এই হামলার ঘটনায় বৈদ্যর বাজারে অনেক দোকানী ভয়ে আছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। নাম প্রকাশে অনিচ্ছূক এক মুদি দোকানী বলেন, এভাবে চলতে থাকলে আমরা আর ব্যবসা করতে পারব না। এছাড়াও এই গ্রুপের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে অনেকে জানায়। প্রশাসন যদি শক্ত হাতে এদের দমন না করে তাহলে ভবিষ্যতে তারা আরও ভয়ংকর রুপ ধারণ করবে বলে অনেকে মত প্রকাশ করে

বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৈদ্যেরবাজারে ব্যবসায়ীকে হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। দোষীদের দ্রুত গ্রেফতারে ব্যবস্থা করা হবে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park