1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে মৃদুল নামে এক ব‍্যক্তি থানার পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক নির্বাচিত সোনারগাঁ ও বন্দরে পৃথক ডাকাতি: প্রবাসী পরিবারের স্বর্ণালংকার ও বিদ্যুৎ কেন্দ্রের শর্টগানসহ ৫ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে জামায়াতের প্রতিনিধি সম্মেলন, প্রার্থিতা ঘোষণা সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক আড়াইহাজার ​বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন: জাফলং ও ভোলাগঞ্জ ভ্রমণ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনের ৯নং ওয়ার্ডে গণসংযোগ, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা সোনারগাঁয়ে আর্জেন্টিনা ভক্তদের বিশাল বাইক শো ডাউন

“আমরা নারায়ণগঞ্জের সন্তান” সংগঠনের উদ্যোগে নদী ও পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
“আমরা নারায়ণগঞ্জের সন্তান” সংগঠনের উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ই অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় সোনারগাঁয়ের কলাপাতা রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জের নদীগুলো শহরের প্রাণ। কিন্তু অব্যাহত দখল ও দূষণে আজ এ নদীগুলো হুমকির মুখে। নদী দখল, বর্জ্য দূষণ ও অপরিকল্পিত শিল্প সম্প্রসারণ বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

সভায় নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি সোনারগাঁয়ের বিভিন্ন সামাজিক সমস্যা যেমন—যানজট, মাদক, রাস্তাঘাট, কালভার্ট, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা এসব সমস্যা সমাধানে প্রশাসনসহ নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন আজাদ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ভিপি পারভেজ ও গাজী মোবারক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মাসুম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রেমিট্যান্সযোদ্ধা, সমাজসেবক এবং সংগঠনের সদস্যরা।
সভায় বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার

সভা শেষে নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park