1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

উপসচিব হলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান সালাহউদ্দিন জুয়েল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়িচিনিষ গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন জুয়েল সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ পদোন্নতিতে সোনারগাঁ উপজেলা এবং বিশেষ করে তাঁর নিজ গ্রাম বাড়িচিনিষে আনন্দের আমেজ বিরাজ করছে।

শিক্ষা প্রশাসনে দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন জুয়েলের এই পদোন্নতিতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এলাকাবাসী ও গুণগ্রাহীরা আশা প্রকাশ করেন যে, নতুন এই গুরুত্বপূর্ণ পদেও তিনি মেধা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতির সেবায় বিশেষ অবদান রাখবেন এবং সোনারগাঁয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন। তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সর্বস্তরের মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park