প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৫:০৬ পি.এম
সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী টিপুর দোয়া ও সমর্থন কামনা

নিজস্ব প্রতিবেদক :-সোনারগাঁ পৌরসভার
সোনারগাঁ, নারায়ণগঞ্জ: আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেছেন সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজ মাহমুদ টিপু।
তিনি ৪নং ওয়ার্ডের সুপরিচিত মুখ এবং মরহুম হারুনুর রশিদ মেম্বারের ছোট ছেলে। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে তারা এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মাহমুদ টিপু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষকতায় তার ভূমিকা উল্লেখযোগ্য। এ কারণে তরুণদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমি আমার বাবার আদর্শকে ধারণ করে ৪নং ওয়ার্ডের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আমি আপনাদের সন্তান হিসেবে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ৪নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক
ও প্রকাশক: মো: উজ্জল হোসেন
মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.