সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দিনমজুর এবং হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ২৫ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় সোনারগাঁ জি.আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কম্বল বিতরন করা হয়।
সোনারগাঁ নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব পনির ভূঁইয়ার সঞ্চালনায় কম্বল বিরতনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ জি.আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন, জি.আর ইনিস্টিউটশন স্কু্লের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক হায়দার আলী, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক তুহিন মাহমুদ, জি.আর ইনিস্টিউশনের গর্ভনিং বর্ডির সদস্য তারেক মাহমুদ, সোনারগাঁ নাগরিক সমাজের কোষাধক্ষ্য আবু হানিফ, আলতাফ হোসেন, নাগরিক সমাজের মোগরাপাড়া ইউপি টিম লিডার পু্লিন খন্দকার, সনমান্দি ইউনিয়নের টিম লিডার শহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের টিম লিডার শফিকুল ইসলাম, পৌরসভার টিম লিডাম মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন টিম লিডার আবদুল রহিম, নাগরিক সমাজের সদস্য সেলিম আহমেদ, সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, সোনারগাঁ যুব উন্নয়ন কর্তকর্তা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শহিদুল, কবির হোসেন, মো: ইউসুফ, মনির হোসেনসহ নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.