বাংলার কথা ডেস্ক:-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর বিকেলের ৫ম ম্যাচে নোয়াগাও ইউনিয়ন একাডেমী ১-০ গোলে শম্ভুপুরা ইউনিয়ন একাডেমী কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় আশরাফুল এবং ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোলরক্ষক হাসান। অপর দিকে বিকেলের ৬ষ্ঠ ম্যাচে সনমান্দী ৩-০ গোলে জামপুর ইউনিয়ন একাডেমী কে পরাজিত করে। এর মধ্যে দূর্ঘটনাক্রমে জামপুর ইউনিয়ন নিজেদের জালে নিজেরাই দুটি গোল করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় তানভীর এবং ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মেহেদী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁচপুর শিল্প পুলিশের এএসআই মো: হামিদ খাঁন এবং সোনারগাঁ ইউথ ফুটবল একাডেমীর কোচ মো: সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন-সোনারগাঁ কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, রাসেদুল কবির, ধারা ভাষ্যকার মিলন বাবু, ক্রিকেটার, মো: দিদার এবং সজীব হাসান মনু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.