
নিজস্ব প্রতিবেদক:-
ঐতিহাসিক ঈশাখাঁ’র রাজধানী খ্যাত সোনারগাঁ পানাম নগর জাদুঘরের ২নং গেইট সংলগ্ন অবস্থিত সোনারগাঁ স্টেডিয়াম মাঠে ২৬ই এপ্রিল (শনিবার) সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকেলের ২৩ তম ম্যাচে অনুর্ধ্ব ১৬+ সাদিপুর টাই বেকারে ৫-৪ গোলে বারদী ইউনিয়ন কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় আরফিন এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইয়ামিন এবং ২৪ তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ পৌরসভা ৩-০ গোলে সাদিপুর ইউনিয়নকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফাহাদ এবং ব্রাইট কম্পিউটার সেন্টার এর পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রায়হান।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ ইউথ ফুটবল একাডেমীর কোচ মো: সুজন, সোনারগাঁ কিংস ক্লাবের পরিচালক নজরুল ইসলাম, দ্বীন ইসলাম অনিক, বিজয় টিভির প্রতিনিধি, মো: উজ্জল হোসেন মাসুম, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব আল মাহমুদ সানি, মো: আব্দুল্লাহ,আ: রব, মিলন মিয়া, কাউসার, শাহাবুদ্দিন ও দিদার প্রমূখ। ম্যাচ রেফারীর দায়িত্বে ছিল, মফিজুল ইসলাম অপু, আল-ইমরান এবং রাসেদুল কবির।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.