নিজস্ব প্রতিবেদন:-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প জাদুঘরের ২নং সংলগ্ন অবস্থিত সোনারগাঁ স্টেডিয়ামে ২২ই এপ্রিল (মঙ্গলবার)৩.৩০ ঘটিকার সময় হাজারো দর্শকদের উপস্থিতিতে সোনারগাঁ ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ টূর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ১৫তম ম্যাচে অনুর্ধ্ব ১৬ বারদী ইউনিয়ন ১-০ গোলে পৌরসভা ইউনিয়ন একাডেমী কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফাহাদ এবং ম্যাচ সেরা খেলোয়াড় নাহিদ নির্বাচিত হয় এবং ১৬ তম ম্যাচে অনুর্ধ্ব ১৮+ পিরোজপুর ইউনিয়ন ২-১ গোলে সাদিপুর ইউনিয়ন কে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাকিব এবং ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সুলতান।
পুরষ্কার বিতরনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, এ.কে.এম জানে আলম দিপু, সাবেক যুগ্ন সম্পাদক, সোনারগাঁ ক্রীড়া সংস্থা এবং ছালে মুছা, সোনারগাঁ পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী এবং প্রাক্তন খেলোয়াড় বুলবুল আহেমেদ, জয়নাল আবেদিন বাপ্পী, মো: মিলন, সোনারগাঁ কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাশেদুল কবির, সজীব হাসান মনু, মাসফি এবং ধারা ভাষ্যকার মিলন বাবু প্রমূখ। ম্যাচ রেফারীর দায়িত্বে ছিল, মফিজুল ইসলাম অপু, আল-ইমরান এবং সিয়াম মিয়া।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.