
নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৮ মে) রাত ৯টা ৫ মিনিটে সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘীরপাড় দক্ষিণপাড়া কবরস্থান সংলগ্ন হাজী আলাউদ্দিনের লিচু বাগানের একটি টিনশেড ছাপড়া ঘরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে এসআই হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রহমত উল্লাহ রবিন (৩৬) ও মোঃ সানি (২৭)। এসময় তাদের হেফাজত থেকে দুটি নীল রঙের এয়ারটাইট জিপারে রাখা মোট ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ রবিনের বিরুদ্ধে সোনারগাঁ ও রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া অপর আসামি সানির বিরুদ্ধেও সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.