
নিজস্ব প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাড়িয়া চৌধুরীপাড়ায় ২৫০ ফুট দৈর্ঘ্যের আরসিসি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মুনসুরের বাড়ি থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়ি পর্যন্ত সড়কটির ঢালাই কাজের উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উন্নয়ন কাজের সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা সোহাগ ভূঁইয়া, মাহাফুজ খাঁন, সমাজসেবক শফিকুল ইসলাম, আলাল ভূঁইয়া, ফয়জুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে জনভোগান্তি চরমে পৌঁছাতো। নতুন আরসিসি সড়ক নির্মাণের ফলে চলাচল সহজ হবে এবং স্থানীয় ব্যবসা–বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বৈদ্যের বাজার ইউনিয়নকে আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তরে ধারাবাহিকভাবে সড়ক, ড্রেনেজ ও নাগরিক সুবিধা উন্নয়নে কাজ চলছে।
অনুষ্ঠান শেষে এলাকার মুরব্বিরা উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।