সোনারগাঁয়ে দারে আরকাম ইসলামী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল গতকাল শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় জমিরিয়া শামসুল উলুম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

পাঠাগারের সভাপতি উজ্জল হোসেন মাসুমের সভাপতিত্বে ও মুহাম্মদ শরীয়তুল্লাহ ফরিদীর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী সেলিম রেজা। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল ফারুক আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল। এসময় সাংবাদিক মোঃ মনির হোসেন, শাখা পোস্ট মাষ্টার আব্দুর রাজ্জাক খাঁন, সমাজ সেবক উলফাত হোসেন, দারে আরকামের ইসলামী ছাত্র পাঠাগারের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ফসিউল আলম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান, নির্বাহী সদস্য ওয়াসিম আকরামসহ মাদরাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া পাঠাগারের সদস্যদের পক্ষ থেকে পাঁচ জন বাবা-মা ছাড়া এতিম ছাত্রকে ঈদ গিফট প্রদান করা হয়।
আরজ গুজার মাওলানা তাফাজ্জল হুসাইন ফরিদী,
ব্যবস্থাপনায় মুহাম্মদ শরীয়তুল্লাহ ফরিদী
