বাংলার কথা ডেস্ক:-
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় সাইদুর (৬০) এর বসতঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাইদুর প্রতাবেরচর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। এসময় তার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁ ও মতলব উত্তর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.