
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। আমি বৈদ্যেরবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “আমি আমার ইউনিয়নবাসীর জন্য সাধ্যমতো ঈদ উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখার চেষ্টা অব্যাহত থাকবে।”
চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.