1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে দিনদুপুরে ছিনতাই চেষ্টা, গণপিটুনির পর মিললো পিস্তল ও গুলি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলে হারুন অর রশিদ যুগ্ম আহ্বায়ক মনোনীত নারায়ণগঞ্জে ভোটের লড়াই শেষে নতুন সমীকরণ: ৪ আসনে বিএনপি, ১ আসনে এনসিপির জয় সোনারগাঁয়ে হাড়িয়া চৌধুরীপাড়া ২৫০ ফুট রাস্তার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁকে মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯ পুবাইলে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, দালালচক্রের বিরুদ্ধে আইনি লড়াই অপরাধী যেই হোক, ছাড় নয়, নারায়ণগঞ্জে তারেক রহমান অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী ড. ইকবালের প্রার্থিতা বহাল

সোনারগাঁয়ে অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোহেল (৩০) নামের এক প্রতিবন্ধী অটোচালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (ভোরে) উপজেলার মুছারচর এলাকার উত্তর পাড়া রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহেল। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে মুছারচর এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্যরা। পরে তারা মরদেহটি সোহেলের বলে শনাক্ত করেন।
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে তার স্বামীর মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park