নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সকল ক্লাবের সাংবাদিকবৃন্দ। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১.১০ ঘটিকার সময় মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক কালবেলা'র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি গাজী মোবারক, দৈনিক সংবাদ পত্রিকার মাহবুব আলম সুমন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, দৈনিক বর্তমান পত্রিকার ফরিদ হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম এবং বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক।
এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের ফারুক হোসেন, আজকের পত্রিকা ও ৭১ টিভির শেখ ফরিদ, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মশিউর রহমান, সাংবাদিক মোকাররম মামুন, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক জাগরণের প্রতিনিধি এরশাদ হোসেন অন্য, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রতিনিধি উজ্জ্বল হোসাইন মাসুম, দৈনিক আমার সময়ের প্রতিনিধি ফাহাদুল ইসলাম, দৈনিক সমকালিন কাগজের প্রতিনিধি আব্দুস সালাম সুজন, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধিসজীব হোসেন, মেঘলা টিভির পরিচালক সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ, সোনারগাঁ টাইমস্ এর প্রকাশক ও সম্পাদক শাহজালাল হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি সামির সরকার, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিনিধি পারভেজ হোসেন, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ইয়াকুব হোসেন, দৈনিক লাল সুবজ পত্রিকার তুহিন আহমেদ, সাংবাদিক মনির হোসেন, আক্তার হোসেন, ফারুক হোসেন, শাহিন সাকি, তৌরব হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, মো: রিপন, কামরুল ইসলাম পাপ্পু, মাসুদ মিয়া, মোক্তার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে বেশি অনিরাপদ। সোনারগাঁয়ে বিভিন্ন সাংবাদিকদের উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা করা হয় যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত দোষীদের চিহ্নিত করে নির্দোষীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনসহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। কোন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সোনারগাঁয়ের সাংবাদিক ঐক্য এটা সকলের মনে রাখতে হবে। আপনারা জানেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া আজকে থেকে সোনারগাঁয়ের সকল ক্লাবের সাংবাদিক সকলের এক সাথে কাজ করার আহ্বান জানান এবং একে অপরের বিপদে আপদে থাকার আশ্বাস প্রদান করেন।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.