নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোনারগাঁও ঈশাখাঁ একাদশ ক্লাবের উদ্যোগে লিজেন্ড কাপ ৩৫+ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ঝামজমপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। টূর্নামেন্টে দশটি দল নিয়ে দুটি গ্রুপে বিভক্ত করে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের মাধ্যমে দুটি দল সোনারগাঁও ঈশাখাঁ একাদশ এবং সোনারগাঁও পৌরসভা লিজেন্ট ইউনিটি ফাইনালে উঠে।০৯ এপ্রিল (শুক্রবার) সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড় ও অতিথিরা ফিলিস্তিন পতাকা হাতে নিয়ে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এই ফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করা হয়। প্রথমে টসে জিতে সোনারগাঁও পৌরসভা লিজেন্ট ইউনিটি দলীয় অধিনায়ক বুলবুল আহম্মেদ সোনারগাঁও ঈশাখাঁ একাদশ কে ব্যাটিং এর আমন্ত্রন জানান। সোনারগাঁও ঈশাখাঁ একাদশ প্রথমে ব্যাটিং করে ১৪৭ রান ১০ উইকেটে ১৭ ওভারে করতে সক্ষম হয়।জবাবে সোনারগাঁও পৌরসভা লিজেন্ট ইউনিটি ২০ ওভারের ম্যাচ মাত্র ১২ ওভারে মাত্র ০৩ টি উইকেট হারিয়ে সহজ জয় ছিনিয়ে নেয়। ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় ব্যাক্তিগত ৫০ রান করে মো: আলম, ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয় ব্যক্তিগত ২১৭ রান ১৫ উইকেট নিয়ে আল মাহমুদ সানি এবং টূর্ণামেন্টে ফেয়ার প্লে নির্বাচিত হয় নোয়াগাঁও লিজেন্ড একাদশ টিমের শরিফুল ইসলাম।
উক্ত ফাইনাল খেলায় মোতাহার মাসুম শিকদার, সভাপতি সোনারগাঁও ঈশাখাঁ একাদশ ক্লাব এর সভাপতিত্বে এবং মিলন বাবু'র সঞ্চালনায় খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মো: মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোনারগাঁও উপজেলা বিএনপির ।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপি'র সভাপতি মো: শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপি'র সাবেক সভাপতি, হুমায়ন কবির রফিক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের, সাবেক যুগ্ন আহ্বয়ক ও সহ-সভাপতি, হারুন-অর রশিদ মিঠু এবং রফিকুল ইসলাম বিপ্লব, সদস্য, সোনারগাঁও ঈশাখাঁ একাদশ ক্লাব।এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বৃক্তিত্ব অত্র টূর্নামেন্টে কমিটির সভাপতি আবু তাহের এবং সাধারন সম্পাদক এহসানুল হাসনাইন, সারোয়ার জামান রোমেল, পৌর বিএনপি-র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উসমান গণি রিটু, সোহেল আহমেদ, মশিউর রহমান, আব্দুস সালাম সুজন, জয়নাল আবেদিন বাপ্পী, আফজাল হোসেন মেম্বার, গাজী ফারুক, মো: রাসেল, মো: শাকিল ও নজরুল ইসলাম প্রমূখ। উক্ত টুর্নামেন্টে খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় রয়েছে একরামুল হাসান বাদল, তোফায়েল গাজী, মশিউর রহমান, আব্দুস সালাম সূজন, রনি মোল্লা, মামুন মোল্লা, সেলিম জাবেদ এবং মো: শহীদ ।
খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে এবং টূর্নামেন্টকে আকর্ষনীয় করতে উক্ত খেলাটি স্পন্সর করেন, এবিএম ইউনাইটেট ইন্টারন্যাশনাল স্বত্ত্বাধীকারী বুলবুল আহম্মেদ
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.