1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে দিনদুপুরে ছিনতাই চেষ্টা, গণপিটুনির পর মিললো পিস্তল ও গুলি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলে হারুন অর রশিদ যুগ্ম আহ্বায়ক মনোনীত নারায়ণগঞ্জে ভোটের লড়াই শেষে নতুন সমীকরণ: ৪ আসনে বিএনপি, ১ আসনে এনসিপির জয় সোনারগাঁয়ে হাড়িয়া চৌধুরীপাড়া ২৫০ ফুট রাস্তার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁকে মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯ পুবাইলে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, দালালচক্রের বিরুদ্ধে আইনি লড়াই অপরাধী যেই হোক, ছাড় নয়, নারায়ণগঞ্জে তারেক রহমান অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী ড. ইকবালের প্রার্থিতা বহাল

পুবাইলে সাংবাদিকের জমি দখলের অভিযোগ, দালালচক্রের বিরুদ্ধে আইনি লড়াই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের পুবাইল থানাধীন নয়নীপাড়া এলাকায় পুবাইল রেলস্টেশনের পাশের একটি পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় হুমায়ুন কবির ও উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জমি কেনা-বেচার দালাল মেজবাহ উদ্দিন মোল্লার নাম উঠে এসেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংবাদিক সূর্য আহমেদ মিঠুনের দাবি করা জমির ওপর দিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ডেইরি ফার্মের যানবাহন চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সেখানে টিনশেড স্থাপন করে জমিটি কার্যত দখলে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তার জমির মালিকানা সংক্রান্ত সিএস, এসএ ও আরএস খতিয়ানে তার দাদার নাম স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। তার দাবি অনুযায়ী, সরকারি রেকর্ডে তার জমির দাগ ও খতিয়ান অভিযুক্তদের কোনো দলিলের সঙ্গে মিল নেই। অথচ অভিযুক্তরা ফটোকপি দলিল দেখিয়ে রেলস্টেশনের পাশের এই মূল্যবান জমিটি নিজেদের বলে দাবি করছে।

সূর্য আহমেদ মিঠুন আরও অভিযোগ করেন, অভিযুক্তরা মূলত পাকিস্তান রেলওয়ে (পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে) মালিকানাধীন জমির দাগকে কৌশলে ব্যক্তিগত মালিকানার সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। দলিল লেখকের ভুল ও কুচক্রি মহলের অপব্যবহারের সুযোগ নিয়ে তারা দীর্ঘ ১০ বছর ধরে তাকে হয়রানি করে আসছে।

তিনি বলেন, জমির আসল মা–বাপ হলো বৈধ দাগ ও খতিয়ান। আমার জমির কোনো একটি খতিয়ানও অভিযুক্তদের কোনো দলিলে নেই। তবুও তারা প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু প্রশাসনিক নীরবতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভূমিদস্যু চক্রটি দখল তৎপরতা অব্যাহত রেখেছে বলে তার অভিযোগ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে পুবাইল এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখলের ঘটনা আরও বাড়বে।ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন ও দেশবাসীর কাছে প্রকৃত সত্য উদঘাটন এবং তার পৈত্রিক জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park