
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই ছিল টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ভোটগ্রহণ শেষে ফলাফলে দেখা গেছে, জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটিতে এনসিপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ফলাফল নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ):ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯১ হাজার ৬৯০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট।
নারায়ণগঞ্জ-২: এ আসনে ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ০৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ): ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইকবাল হোসেন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৪ হাজার ৮১৮ ভোট।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা):১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি মনির হোসাইন কাসেমী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫: এ আসনে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেয়েছেন ৩৪ হাজার ১৫১ ভোট।
গণভোটের চিত্র: নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৪১৩ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৩৯৩।
সব মিলিয়ে চার আসনে বিএনপি এবং এক আসনে এনসিপির জয় নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন বাস্তবতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।