দৈনিক বাংলাভূমি পত্রিকার বার্ষিক ফ্যামিলি ডে-২০২৪
উজ্জল হোসেন মাসুম:-
২৯ ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার দৈনিক বাংলাভূমি পত্রিকার ফ্যামিলি ডে- ২০২৪ গাজীপুরের ঐতিহ্যবাহী নিলের পাড়ার সবুজ ছায়া পিকনিক রিসোর্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দৈনিক বাংলাভূমি পত্রিকার অতিথি, সাংবাদিকবৃন্দ ও তাদের পরিবার নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে খেলাধুলা, সাধারণ সভা, সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমাংশে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও পরিবারের সদস্যদের নিয়ে পরিচিতি পর্ব এবং বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক আব্দুল বারী, তাওহিদ হোসেন মিন্টু, ইব্রাহিম সরকার এবং রাসেল।
এ সময় দৈনিক বাংলাভূমির আয়োজনে উপস্থিত ছিলেন ভাওয়াল ল্যান্ড কনসালটেন্টস (বিডি) লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলীমুজ্জামান মীর, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক জানে আলম, বাংলাভূমির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার এলহান উদ্দিন, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি রেজা চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর এর কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ডাক্তার ফাইজুর রহমান, বাংলাভূমি পত্রিকার উপ-সম্পাদক এস এম নোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাজী কামাল চৌধুরী, রাফি এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টার মোঃ রায়হান আলী, ইকবাল হোসেন, মহসিন রানা, মোঃ রুকনুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (জামালপুর), মো: সাগর আলী, নারায়নগঞ্জ প্রতিনিধি মোঃ উজ্জল হোসেন মাসুম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি হেলাল উদ্দিন, গাছা (জিএমপি) প্রতিনিধি মোঃ খোকন মিয়া, সহকারী সম্পাদক রেজাউল করিম আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, ডাক্তার রফিকুল ইসলাম প্রমুখ।

মধ্যাহ্নভোজনের বিরতির পর দৈনিক বাংলাভূমির সহকারী সম্পাদক মোঃ মুছা খান রানা ও এম. আমজাদ খান এর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুলেখা আক্তার শান্তা, বাংলাভ‚ মি’র উপ-সম্পাদক মোঃ আব্দুর রহমান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, স্টাফ রিপোর্টার আকরাম হোসেন রিপন এবং স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সাগর প্রমুখ। এ অনুষ্ঠানে সাতজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিচ্ছন্ন ও সাহসী রাজনীতিবিদ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক ও বাংলাভূমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল, সফল সংগঠক হিসেবে মুসা খান রানা ও এম. আমজাদ খান, সফল ব্যবসায়ী হিসেবে মোঃ আলীমুজ্জামান মীর, পরিচ্ছন্ন রিপোর্টিং হিসেবে বাংলাভ‚মির স্টাফ রিপোর্টার আকরাম হোসেন রিপন, অনুসন্ধানী রিপোর্টিং এ দুইজন, স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সাগর ও ভ্রাম্যমাণ প্রতিনিধি (জামালপুর) সাগর আলী।
অনুষ্ঠানে সাতজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিচ্ছন্ন ও সাহসী রাজনীতিবিদ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক ও বাংলাভূমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল, সফল সংগঠক হিসেবে মুসা খান রানা ও এম. আমজাদ খান, সফল ব্যবসায়ী হিসেবে মোঃ আলীমুজ্জামান মীর, পরিচ্ছন্ন রিপোর্টিং হিসেবে বাংলাভ‚মির স্টাফ রিপোর্টার আকরাম হোসেন রিপন, অনুসন্ধানী রিপোর্টিং এ দুইজন, স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সাগর ও ভ্রাম্যমাণ প্রতিনিধি (জামালপুর) সাগর আলী। এছাড়া উপস্থিত অতিথির মাঝে পাঁচটি ভিন্ন খেলায় ১৫ জনকে পুরষ্কৃত করা হয় এবং অতিথিদের অংশগ্রহণ কুপনের রেফেল ড্র এর মাধ্যমে দশজনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

সমাপনী অধিবেশনে বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার বলেন, দৈনিক বাংলাভূমি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদাই সতর্কতা অবলম্বরণ করে আসছেন। আগামীতেও থাকবেন ইনশাল্লাহ, এর কোন ব্যতিক্রম হবেনা। তিনি আরো বলেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার মান উন্নত করার জন্য নতুন কর্মসূচি নেয়া হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে, সকলের সহযোগিতা পেলে দৈনিক বাংলাভূমি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.