
সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে চারটি আরসিসি রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতায় একের পর এক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনি চারটি আরসিসি ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করেন। এর মধ্যে পানাম গাবতলী এলাকায় নাসির উদ্দিন নাসুর বাড়ি থেকে জামান মিয়ার বাড়ি পর্যন্ত ১০০ মিটার রাস্তা এবং আনন্দবাজার ৯ নং ওয়ার্ডে নেহেল এর বাড়ি থেকে নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত আরেকটি ১০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, আমজাদ হোসেন, মোঃ রনি মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ বাসেদ মিয়া, স্থানীয় মুরুব্বি আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনগণ জনপ্রতিনিধিদের থেকে টাকা চায় না, তারা চায় উন্নয়ন। উন্নয়ন ছাড়া বিকল্প কিছু নেই বৈদ্যেরবাজার ইউনিয়নে। আমার লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “আমি অপশক্তিকে ভয় করি না। জনগণের স্বার্থে কাজ করব, কারণ আল্লাহর পরে আমার সবচেয়ে বড় শক্তি বৈদ্যেরবাজার ইউনিয়নের জনগণ।”
স্থানীয়রা জানান, তার নেতৃত্বে রাস্তা-ঘাট, ড্রেন, পানি নিষ্কাশন, স্যানিটেশনসহ জনসেবামূলক কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি এসেছে। জলাবদ্ধতা নিরসন ও চলাচলে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।
চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রতিশ্রুতি দেন, “অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো শিগগিরই সম্পন্ন করে বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.