নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জ জেলা:-
বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মূখর পরিবেশনায় নারায়ণগঞ্জে গ্লোবাল টেলিভিশনে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।
রবিবার (৩০ জুন) বিকেলে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মনিরুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
এসময় তিনি কেক কেটে তৃতীয় বর্ষে পদার্পনে সফলতা কামনা করে । এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষে পদার্পনে ভবিষৎ সাফল্য কামনা করছি, পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রেখে গ্লোবাল টেলিভিশন আরো অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক সমকালীন কাগজের সম্পাদক ও প্রকাশক, দৈনিক মানবকন্ঠ ও ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধার সন্তান, মোহাম্মদ সাইমুন ইসলাম সহ একঝাক তরুণ বুদ্ধিদীপ্ত রণকৌশলী সাংবাদিক, মো: সোহেল মিয়া (দেশ রূপান্তর), রিপন মাহমুদ আকাশ (নয়া দিগন্ত), মোঃ সানাউল্লাহ মুন্সি, উজ্জল হোসেন মাসুম (দৈনিক বাংলাভূমি), মোঃ সূর্য আহমেদ মিঠুন (ডে নাইট নিউজ), মো: হাসান, রাশেদুল কবির অনু (দৈুনিক সময়ের আলো), মো. ফারুক আহমেদ (এশিয়ান টিভি),মো:এইচ এম রাসেল, সৈকত ও সোহেল সহ আরও অনেকে।
এ সময় তারা গ্লোবাল টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ সহ সকল শুভাকাঙ্ক্ষী ও কলাকৌশলীদের অভিনন্দন সহ শুভকামনা জানান, পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশন করে এগিয়ে যাবে আগামীর পথচলায় এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.