বাংলার কথা ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাশেদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তার সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’ এ সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়ন, সুষ্ঠ প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান সংক্রান্ত তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে উপস্থিত সাংবাদিকরা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে সোনারগাঁওয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.